ফেসবুকের অনলাইন শপ থেকে মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিং এখন ডিজিটালি হচ্ছে। Digital Marketing এর সেরা বিষয় হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়া যায় তুলনামূলক সহজে।
শুধু তাই নয় কোন ক্যাম্পেইনের মাধ্যমে Lead জেনারেট হচ্ছে বা কোন কনটেন্ট ভালো Reach হচ্ছে তা পরিমাপ করা যায় নির্ভরযোগ্য উপায়ে। এই ফলাফল ব্যবহার করে Engagement এবং Conversion এর রেশিওটা বিশ্লেষণ করে কোম্পানির ভিশনকে বাস্তবায়নের পথে সুদৃঢ় ভাবে এগিয়ে যাওয়া সম্ভব। বর্তমানে অনলাইন মার্কেটে প্রতিযোগিতা অনেক বেড়েছে। এই প্রতিযোগিতায় জয়ী হতে অডিয়েন্সকে বুঝতে হবে এবং কোম্পানির সার্ভিস সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা দিতে হবে Digital Marketing এর মাধ্যমে।